বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিনির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

চলমান নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।


তিনি বলেন, বেলা ২টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তিনি।


এদিকে, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।