শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশমুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, সাময়িক বিঘ্নের পর স্বাভাবিক ভোটগ্রহণ

মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, সাময়িক বিঘ্নের পর স্বাভাবিক ভোটগ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, সাময়িক বিঘ্নের পর স্বাভাবিক ভোটগ্রহণ

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি খোলা মাঠে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।


পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, দুষ্কৃতিকারীরা কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।


এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।