শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশঠাকুরগাঁও-১ আসনে প্রাথমিক ফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে প্রাথমিক ফলে এগিয়ে মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনে প্রাথমিক ফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন।

এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।