রাজশাহীর ছয়টি আসনের চারটি বিএনপি ও দুইটি এগিয়ে জামায়াত
রাজশাহীর ছয়টি আসনের বেশকিছু কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে চারটিতে এগিয়ে রয়েছে বিএনপি। আর দুইটি এগিয়ে রয়েছে জামায়াত। জেলায় মোট ৭৭৮টি ভোট কেন্দ্র রয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে।
রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের ১৫৯টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ৬৪ হাজার ১৩৪ ভোট। আর বিএনপি পেয়েছে ৫৪ হাজার ২৬ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে জামায়াত। আর রাজশাহী-২ (সদর) আসনের ১১৫টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ১১ হাজার ১৩ ভোট। আর বিএনপি পেয়েছে ১৫ হাজার ১৪৪ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিএনপি।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ১৩১টি কেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ৫৮ হাজার ১১৩ ভোট। আর বিএনপি পেয়েছে ৮০ হাজার ১৭৯ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিএনপি। রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৪০টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ৪৩ হাজার ২৯৫ ভোট। আর বিএনপি পেয়েছে ৪০ হাজার ৬৫৫ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে জামায়াত।
রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ৫ হাজার ৩৭২ ভোট। আর বিএনপি পেয়েছে ১৪ হাজার ৮৬৯ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিএনপি। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ১১৯টি কেন্দ্রের মধ্যে ২১ টির ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত পেয়েছে ১৮ হাজার ৫২০ ভোট। আর বিএনপি পেয়েছে ৩০ হাজার ৮৮৮ ভোট। এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিএনপি।
প্রসঙ্গত, রাজশাহীর ছয়টি আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ।