ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী সাত নারী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ২০৭টি আসনে জয় পেয়েছেন দলটির প্রার্থীরা।
এই বিজয়ীদের মধ্যে ছয়জন নারী প্রার্থী বিএনপির মনোনয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—
-
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
-
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
-
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
-
ফরিদপুর-২: শামা ওবায়েদ
-
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
-
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
-
ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র)
নির্বাচনে নারী প্রার্থীদের এ সাফল্যকে সংসদে নারীর সক্রিয় ও দৃশ্যমান অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি নির্বাচনে বিপুল ভোটে জয় নারীদের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।