ফল ঘোষণার আগেই বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও কথিত ‘ভূমিধস বিজয়’ উপলক্ষে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ইসলামাবাদ আগ্রহী। একই সঙ্গে ঢাকায় উদ্ভূত নতুন রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা