বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিজনগণের প্রত্যাশার প্রতিফলন এই বিজয়: বিএনপিকে অভিনন্দন বার্তা

জনগণের প্রত্যাশার প্রতিফলন এই বিজয়: বিএনপিকে অভিনন্দন বার্তা

favicon
এম এ মোতালেব ভূইয়া সম্পাদক ও প্রকাশক
জনগণের প্রত্যাশার প্রতিফলন এই বিজয়: বিএনপিকে অভিনন্দন বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।


দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে আমি বিশ্বাস করি, জনগণের রায় সবসময়ই গণতন্ত্রের শক্ত ভিতকে সুদৃঢ় করে। এই বিজয় জনগণের প্রত্যাশা, আস্থা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।


আমি আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা পালন করবে।


দেশের কল্যাণ ও জনগণের সুখ-সমৃদ্ধি নিশ্চিত হোক—এই প্রত্যাশায় বিজয়ী সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।