শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশনাটোর-২ আসনের নবনির্বাচিত এমপি দুলু: এবারের নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক

নাটোর-২ আসনের নবনির্বাচিত এমপি দুলু: এবারের নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোর-২ আসনের নবনির্বাচিত এমপি দুলু: এবারের নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং রাজনৈতিকভাবে ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিএনপির বিজয় উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


দুলু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন যে নির্বাচনটি প্রতিযোগিতামূলক হবে। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বাধীনতাবিরোধী জামায়াত এক ব্যানারে আসতে পারে—এটি তার কাছে নতুন অভিজ্ঞতা।


তিনি আরও বলেন, দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল ভোটারের সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।