হাতিয়ায় সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দলীয় নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে রাজধানীতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১২টার দিকে দলের বাংলামোটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এতে অংশ নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন।
মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য। বিক্ষোভে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলটির নেতারা হাতিয়ায় সাম্প্রতিক সহিংস ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।