মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত এমপিরা, সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এ উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বিকেলে বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন।