শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচনে ২৪ দিনে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি কল

নির্বাচনে ২৪ দিনে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি কল

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে ২৪ দিনে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি কল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ দিনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল পাওয়া গেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের সংঘর্ষ, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ নিয়ে।


রোববার ৯৯৯ নম্বরের প্রধান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নাগরিকদের জরুরি সেবা প্রদান করা হয়েছে।


গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা এ কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট থানা, জেলা ও মহানগর পুলিশসহ রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।


এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে।