মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতিধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আটক

ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমণ্ডি থানা পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় কুমিল্লা থেকে আসা আরও এক নারীও আটক হন।


রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।


এর আগে আ ক ম জামাল উদ্দীন নিজের ফেসবুক পোস্টে ঘোষণা দেন, “আজ বিকেল ৪টায় এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”


পরে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে যান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তাঁর উপস্থিতিতে হট্টগোল সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে এবং এক নারীকে সঙ্গে নিয়ে যান।