শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মঙ্গলবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

মঙ্গলবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

favicon
ভোরের আলো ডেস্ক:
মঙ্গলবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে তা শেষ হবে। তবে গ্রহণের সময় বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় এ দেশ থেকে এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে না।


আইএসপিআর জানায়, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলি, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চল থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে।


জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে তখন আকাশে সেটিকে ছোট দেখায়। ফলে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না এবং সূর্যের চারপাশে আলোর বলয় বা আংটির মতো অংশ দৃশ্যমান থাকে। মাঝখানে অন্ধকার ও চারপাশে আলোর বৃত্ত তৈরি হওয়াকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।


পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো বলয়গ্রাস গ্রহণের ক্ষেত্রেও পৃথিবীতে একটি নির্দিষ্ট ‘ছায়াপথ’ তৈরি হয়, যার ভেতরে অবস্থানকারী অঞ্চলগুলো থেকেই এই দৃশ্য দেখা সম্ভব হয়।