শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তটি জানানো হয়েছে।


জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারার আলোকে ফয়সাল মাহমুদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।