মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতিএমপিদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের সভা, নেতা নির্বাচনের এজেন্ডা

এমপিদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের সভা, নেতা নির্বাচনের এজেন্ডা

favicon
ভোরের আলো ডেস্ক:
এমপিদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের সভা, নেতা নির্বাচনের এজেন্ডা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা আহ্বান করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠক হবে, যেখানে সংসদ নেতা নির্বাচন করা হবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে তারা আশা করছেন।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পড়াবেন।


সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।