আজ এমপিদের শপথ সকাল ১০টায়, অনুষ্ঠানে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদিন তারা রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন।
তিনি আরও বলেন, অনুষ্ঠান শেষে একই গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে রাষ্ট্রীয় পতাকা থাকবে না।