বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে নতুন মন্ত্রিসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জায়গা পেয়েছেন। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী এবং নুরুল হক নূর।
সংসদীয় দলের সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না বলে ঐকমত্যে পৌঁছেছেন।