শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি সতর্কতা ও নজরদারি চালাচ্ছেন।