মোস্তফা সরয়ার ফারুকী: নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রশংসা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার যিনি আগ্রহ প্রকাশ করেছেন, তাকে টুপিখোলা সালাম। তিনি লিখেছেন, “সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত—এই ভাবনা থেকে এর আগে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অনুষ্ঠান এখানে করা হয়েছিল।”
এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন, মন্ত্রিসভার শপথের মত অনুষ্ঠান এখানে আনার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে এই আয়োজন নিয়ে আসা হচ্ছে এবং এর মাধ্যমে সংসদ ভবনের রাজনৈতিক তাৎপর্য নতুন করে ফুটে উঠছে। তিনি এই দিকটি দেখে আনন্দ প্রকাশ করেছেন।