শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ সম্পন্ন, সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ

জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ সম্পন্ন, সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ সম্পন্ন, সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নেন।


শপথের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।


এর আগে সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেছিলেন এবং তাদেরও শপথ পাঠ করান সিইসি।