‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার ‘নাটক’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে।”
পোস্টে তিনি ছাত্রদের প্রসঙ্গ তুলে দুঃখ প্রকাশ করেন। তার ভাষায়, “দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল।”
মাহফুজ আলম অভিযোগ করেন, জনগণের ন্যায্য আন্দোলনকে পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে। পোস্টের শেষে তিনি দেশের জনগণের কল্যাণ কামনা করে প্রার্থনা জানান।