ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা তাহের; চিফ হুইপ নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন। একই সঙ্গে দলের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধীদলীয় উপনেতা মনোনীত হয়েছেন।
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে উপস্থিত গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, খুব শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।