শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু হচ্ছে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে

নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু হচ্ছে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু হচ্ছে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে

নতুন সরকারের প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।


সকালে গুলশানের বাসভবন থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।


দুপুরে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায়ের পর বিকেল ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।


প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।