শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার ভোরে প্রকাশিত সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বার্তায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।


সূত্র: আরব নিউজ