শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী: “পৌর ও উপজেলা নির্বাচন দ্রুত আয়োজন করা হবে”

নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী: “পৌর ও উপজেলা নির্বাচন দ্রুত আয়োজন করা হবে”

favicon
ভোরের আলো ডেস্ক:
নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী: “পৌর ও উপজেলা নির্বাচন দ্রুত আয়োজন করা হবে”

নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালেই সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।


মন্ত্রী বলেন, “দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।”


তিনি আরও উল্লেখ করেন, “মোবাইল সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি বিষয়ে আরও কাজ করতে হবে। এছাড়া রোজা শুরু হতে চলেছে, দ্রব্যমূল্য নিয়েও মন্ত্রীসভায় আলোচনা হবে।”