শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতবাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলায় ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলায় ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলায় ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন হলেও মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ দিন ধার্য করেন।


মামলার বিষয়টি হলো, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে এই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশীয় কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে।


মামলা অনুযায়ী, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা এবং তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারা অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।