দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হবে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রমজানের প্রস্তুতি নেবেন।
সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।