প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এর আগে সকালেই প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠক করেন।
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।