ঠাকুরগাঁও-১ এর চাঁদাবাজি ও অপরাধের তথ্য দিতে নতুন ওয়েবসাইট চালু মির্জা ফখরুলের
ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের এলাকায় চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো অপরাধের তথ্য জানাতে নতুন ওয়েবসাইট চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান মির্জা ফখরুল। তিনি স্থানীয়দের আহ্বান জানিয়েছেন, ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সমস্যার কথা সরাসরি জানাতে।
ফেসবুক পোস্টে তিনি জানান, ওয়েবসাইটটি ৭ জানুয়ারি উদ্বোধন হওয়ার পর থেকে ইতোমধ্যেই অনেক মেসেজ পেয়েছেন। তার টিম সব মেসেজ কম্পাইল করছে এবং শিগ্রই প্রতিক্রিয়া জানানো হবে।