ফ্যামিলি কার্ড ও পরিবেশ কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
আজ প্রধানমন্ত্রীর সূচিতে রয়েছে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এছাড়া দুপুর ২টায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় অংশগ্রহণ করবেন তিনি।
সচিবালয়ে আগমনের আগে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধান — সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী — সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।