পাঁচ কোটি পরিবারকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত
পাঁচ কোটি পরিবারকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে অবশ্যই বিধি অনুযায়ী করতে হবে। মব প্রথায় কাউকে চাকরিচ্যুত করা যাবে না। তিনি বাসসের ঘটনা প্রসঙ্গে বলেন, “যেটা হয়েছে সেটা শুনেছি, এটি দুঃখজনক।”
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ টাকা বিতরণ করা হবে। এই কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার থাকবে।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ধাপে ধাপে কার্ড বিতরণ করা হবে, প্রথমে হতদরিদ্র পরিবার, পরে বাকি দরিদ্র পরিবার।