দেশজুড়ে ৫ কোটি চারা রোপণের পরিকল্পনা, মে মাস থেকে শুরু
দেশের হাওর, চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং ম্যানগ্রোভ বনাঞ্চলে ৫ কোটি চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে চারা সংগ্রহ করা হবে।
বছরে ৫ কোটি চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, খাল খনন কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কত কিলোমিটার খাল খনন করা হবে— সে বিষয়ে পানি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে। তবে ১৮০ দিনের মধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।