বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান–এর দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড Facebook আইডি থেকে তিনি স্ট্যাটাসটি প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।” পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় স্ট্যাটাসটিতে সোয়া এক লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে, দুই হাজারের বেশি বার শেয়ার করা হয় এবং প্রায় ১৭ হাজার ব্যবহারকারী এতে মন্তব্য করেন।
এর আগে মাতৃভাষার মর্যাদা প্রসঙ্গেও বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন, মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়বদ্ধ থাকতে হবে।