শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।


রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে তিনি পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সকালে রাষ্ট্রদূত প্রথমে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।