বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমআইন ও আদালতমানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালের নির্দেশ, ৮ মার্চ শুনানি নির্ধারণ

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালের নির্দেশ, ৮ মার্চ শুনানি নির্ধারণ

favicon
ভোরের আলো ডেস্ক:
মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালের নির্দেশ, ৮ মার্চ শুনানি নির্ধারণ

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে সাজানো জঙ্গি নাটকের ঘটনায় ৯ তরুণ হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক থাকা ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ মার্চ।


রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও মো. মোহিতুল হক এনাম চৌধুরীর বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সাথে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।


মামলার মোট আট আসামির আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ থাকলেও, দুজন গ্রেপ্তার থাকায় বাকিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। গ্রেপ্তার আসামিরা হলেন— সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ