শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিযাত্রাবাড়ীতে চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে হত্যা: নিন্দা জামায়াত আমিরের

যাত্রাবাড়ীতে চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে হত্যা: নিন্দা জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
যাত্রাবাড়ীতে চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে হত্যা: নিন্দা জামায়াত আমিরের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় এক গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ডা. শফিকুর রহমান।


রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিকাল আনুমানিক ৩টার দিকে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ওই চালককে মারধর করে হত্যা করে।


জামায়াত আমির বলেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতি এমনভাবে বিস্তার লাভ করেছে যেন চাঁদা না দেওয়াটাই অপরাধে পরিণত হয়েছে। নেতৃত্বের পর্যায় থেকে চাঁদাবাজির বৈধতা দেওয়া হলে এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।


তিনি প্রশ্ন রাখেন, নিরীহ মানুষের জীবন এভাবে ঝরে পড়বে কি না—এবং এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না বলেও জানান। চাঁদাবাজির বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।


দেশপ্রেমিক সকল নাগরিককে জীবন ও সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।