ছয় মন্ত্রী-উপদেষ্টাসহ ৯ জনের এপিএস নিয়োগ
ছয়জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোট নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।
১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন বা এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৯ম গ্রেডের ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে এসব নিয়োগ দেওয়া হয়েছে। আদেশগুলো জনস্বার্থে জারি হয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
যাদের এপিএস নিয়োগ দেওয়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর এপিএস: মো. ইউনুস আলী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের–এর এপিএস: মো. মোয়াজ্জেম হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ–এর এপিএস: মো. আকবর হোসেন
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু–এর এপিএস: মো. আল মুনজির বিন ওবায়েদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম–এর এপিএস: মো. আবদুল আউয়াল
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর এপিএস: মো. আমিনুল ইসলাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ–এর এপিএস: মীর সোলাইমান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর এপিএস: মো. তৌহিদুল ইসলাম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর–এর এপিএস: মো. খাইরুল আমিন
গত ২২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়