আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বদল নিয়ে জোর আলোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে তাজুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, এই পদে নতুন নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও আলোচনা রয়েছে।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আইন মন্ত্রণালয় তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।
এদিকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম–এর নাম আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি প্রজ্ঞাপন জারি হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।