শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতএসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন–এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।


এদিন দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।


আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শিবলী নোমান বর্তমানে দেশে অবস্থান করছেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।