১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
ভোরের আলো ডেস্ক:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী, অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
অধিবেশনের সূচনালগ্নে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। তার ভাষণে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হবে।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন