শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিস্থানীয় সরকার নির্বাচন ঘিরে এনসিপির পরিচালনা কমিটি, চেয়ারম্যান সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এনসিপির পরিচালনা কমিটি, চেয়ারম্যান সারজিস আলম

favicon
ভোরের আলো ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এনসিপির পরিচালনা কমিটি, চেয়ারম্যান সারজিস আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব গ্রহণের পর দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার–এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।


এছাড়া দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে।


দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা প্রার্থী হতে আগ্রহী, তারা যেন প্রস্তুতি নেন—দল তাদের খোঁজে আসছে।