বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমআইন ও আদালতর‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ ও স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ ও স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ ও স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে।


মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মো. হারুন অর রশিদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।


দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তকালে তার ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে।


এ কারণে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।