শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়রাজনৈতিক হয়রানির অভিযোগে আরও ১,২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

রাজনৈতিক হয়রানির অভিযোগে আরও ১,২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজনৈতিক হয়রানির অভিযোগে আরও ১,২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় উল্লেখ করা হয়, গত ১৭ বছরে দায়ের করা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে পর্যালোচনায় উঠে আসায় সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই ধরনের অভিযোগে দায়ের করা আরও ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে এমন মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।