বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হোমরাজনীতিইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।


ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি রওনাও দিয়েছিলেন। তবে পথিমধ্যে বমি ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তিনি অনুষ্ঠানস্থলে যেতে পারেননি।


ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।


দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন।