শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতঅপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সদস্য গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। একই দলের আরেক সদস্য বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ প্রকাশ করেন।


সোমবার সদ্য সাবেক প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিন বিষয়টি সামনে আসে। কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর তার মন্তব্যের ঘরে সুলতান মাহমুদ অভিযোগগুলো তুলে ধরেন।


অভিযোগে বলা হয়, গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার একটি হত্যা মামলার আসামি আফজালের স্ত্রী একটি ব্যাগ নিয়ে তামীমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি জানানো হলেও তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। পরবর্তীতে ওই আসামিকে রাজসাক্ষী করা হয় এবং শেষ পর্যন্ত খালাস দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।


এছাড়া আরও কয়েকটি মামলায় সাক্ষী নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।