সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের আবেদনের পর আদালতের আদেশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আদালতে আবেদন করেন, হাবিবুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সূত্রে জানা যায়, হাবিবুর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা অনুসন্ধান কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সময় চানখাঁরপুলে ছয়জনের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।