শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।


ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারের কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ পেয়েছেন।


এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:


কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ


কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী


কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম


কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম


কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা


কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন

কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন


কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ


কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান


কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী


কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম


কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম


কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম


কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান


কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোন্তাকুর রহমান জাহিদ


কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল


কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল


কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল


কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নূরুল হুদা


কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব

কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন


কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন


কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল


কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান


কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ


কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান


কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান


কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ


অধিবেশনের কার্যক্রম শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায় দারসুল কুরআনের মধ্য দিয়ে। উদ্বোধনী ঘোষণা দেন ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মো. আজাদুল ইসলাম এবং কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন।


কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।