শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতমানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু দণ্ড থেকে খালাস পেলেন আকরাম হোসেন

মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু দণ্ড থেকে খালাস পেলেন আকরাম হোসেন

favicon
ভোরের আলো ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু দণ্ড থেকে খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত তাকে খালাস দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী।

২০১৪ সালের ৫ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ২০১৫ সালের ১১ আগস্ট রায়ে রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে আপিল দায়ের করা হলে বিচারাধীন অবস্থায় ২০২১ সালে সিরাজ মাস্টারের মৃত্যু হয়। পরে আকরাম হোসেনের আপিল শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস প্রদান করেন।