শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিশৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাহরিয়ার তানজিলের বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাহরিয়ার তানজিলের বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাহরিয়ার তানজিলের বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী বহিষ্কারাদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহরিয়ার তানজিলকে তার সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।