সরকারি খরচে ৪ লাখ ৫৪ হাজার মামলায় আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড
অসচ্ছল ও আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের সহায়তায় সরকারি উদ্যোগে পরিচালিত জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করেছে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৫৫টি মামলায় সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫৮৪টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে আরও ৪ হাজার ৫৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।